ঢাকাশুক্রবার , 13 ফেব্রুয়ারি 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার-১ আসনে বিএনপি’র নাসির উদ্দিন বিজয়ী

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি 13, 2026 7:45 অপরাহ্ন
Link Copied!

444
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দুই উপজেলার ১১৩টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, নাসির উদ্দিন আহমেদ (ধানের শীষ) ৯৭ হাজার ৫৩৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম পেয়েছেন ৭৯ হাজার ৬১৯ ভোট।
মৌলভীবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৯৮ জন এবং এবং নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৮১৬ জন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। ভোট গণনা শেষ হওয়া সাপেক্ষে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।