কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় নড়াইল জেলাধীন কালিয়া পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নেতা সোহেল মোল্লা (৩৫) নিহত হয়েছেন। এই পৈশাচিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা, প্রতিবাদ ও শোক প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীরা নিষ্ঠুর হামলা চালিয়ে জাসাস নেতা সোহেল মোল্লাকে নির্মমভাবে হত্যা করার কাপুরুষোচিত ঘটনায় আমি তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। দেশ থেকে ফ্যাসিষ্ট আওয়ামী শাসকের পতনের পর থেকে মানুষের মধ্যে যে উদ্দীপনা ও জাগরণ সৃষ্টি হয়েছে সেটিকে মেনে নিতে পারছে না বলেই ফ্যাসিবাদের দোসর’রা দেশব্যাপী খুন-খারাবী ও নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা শুরু করেছে। আর তারই ধারাবাহিকতায় সোহেল মোল্লার প্রাণ কেড়ে নেয়া হলো। আমি আশাবাদী বর্তমান বিএনপি সরকার এ ধরণের হত্যাকান্ড ও নাশকতা রোধে কঠোর ভূমিকা রাখবে। আর তাহলেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী শাসকের দোসরদের সকল ষড়যন্ত্র-চক্রান্ত ধুলিস্যাত হয়ে যাবে।
আমি সোহেল মোল্লার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি সোহেল মোল্লাকে হত্যাকারী চিহ্নিত আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।”
