গাড়িতে আগুন ও মানুষ হত্যাকারীদের মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না: রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে। আজ ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, হঠাৎ করেই হত্যার রাজনীতি শুরু হয়েছে। সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। নড়াইলেও দুজনকে হত্যা করা হয়েছে। তাদের একজন যুবদলের ও অন্যজন কৃষক দলের নেতা। এ সময় তিনি আরও বলেন, দেশে একটি ‘পঞ্চম বাহিনী’ তৈরি হয়েছে। তারা অন্য দেশ থেকে মদদ, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ছে। যারা গাড়িতে আগুন দিচ্ছে, পুলিশ বক্সে...
36
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে।
আজ ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, হঠাৎ করেই হত্যার রাজনীতি শুরু হয়েছে। সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। নড়াইলেও দুজনকে হত্যা করা হয়েছে। তাদের একজন যুবদলের ও অন্যজন কৃষক দলের নেতা।
এ সময় তিনি আরও বলেন, দেশে একটি ‘পঞ্চম বাহিনী’ তৈরি হয়েছে। তারা অন্য দেশ থেকে মদদ, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ছে। যারা গাড়িতে আগুন দিচ্ছে, পুলিশ বক্সে আগুন দিচ্ছে ও মানুষ হত্যা করছে, তাদের কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।
দল-মত নির্বিশেষে সবাইকে এই অপশক্তি প্রতিরোধের আহ্বান জানান তিনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।