বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের পর থেকেই কর্মতৎপরতা, সততা এবং জনসেবামূলক মনোভাব দিয়ে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন মোঃ জাবেদ ইকবাল। তাঁর গতিশীল নেতৃত্বে অত্র অঞ্চলের বাঁধ রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং পানি সম্পদ ব্যবস্থাপনার বিভিন্ন উন্নয়নমূলক কাজ আরও সুশৃঙ্খল ও কার্যকর হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল পানি উন্নয়ন বিভাগে যোগদানের পর থেকেই তিনি দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। নদী ভাঙন রোধ, উপকূলীয় ও অভ্যন্তরীণ বেড়িবাঁধ নির্মাণ এবং সংস্কার কাজ নির্ধারিত সময়ে ও যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করতে তিনি সর্বদা মাঠপর্যায়ে তদারকি করেন। সাধারণ মানুষের পানিসম্পদ সংক্রান্ত সমস্যাগুলো আন্তরিকতার সাথে শুনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় স্থানীয় মহলে তাঁর সুনাম রয়েছে।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দাপ্তরিক শৃঙ্খলার উন্নয়নেও তাঁর ভূমিকা বেশ দৃশ্যমান। তাঁর এই আন্তরিকতা, কর্মনিষ্ঠা এবং জনবান্ধব কার্যক্রম বরিশাল পানি উন্নয়ন বোর্ডের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
