ঢাকাMonday , 7 September 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Link Copied!

35
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সোমবার (৭ সেপ্টেম্বর)  সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা ও সমাধান এবং জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, পেশাদারিত্ব এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে গত আগস্ট  মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
এছাড়া শ্রেষ্ঠ এসআই সদর মডেল থানার এসআই রিপটন পুরকায়স্থ , শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার জুড়ী ট্রাফিকের টিএসআই মোঃ আলাউদ্দিন  এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা হিসেবে  শ্রীমঙ্গল থানার এএসআই মোঃ আবু হানিফ নির্বাচিত হন।
এর পাশাপাশি আলোচিত দস্যতা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারের জন্য সদর মডেল থানার এসআই জয়ন্ত সরকার এবং সিডিএমএসে উল্লেখযোগ্য সংখ্যক মামলা এবং ওয়ারেন্ট এন্ট্রি করার জন্য সদর কোর্টের সিডিএমএস অপারেটর কনস্টেবল নজরুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  আবুল খয়ের, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।