গত ২৭ আগষ্ট ২০২৬ তারিখে দৈনকি কালের কন্ঠ অনলাইন ভার্সনে” নড়াইলের এতিম খানা, বরাদ্দ রয়েছে,নেই নির্ধারিত সংখ্যাক এতিম”। শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদে কালিয়া উপজেলার টোনা ইসলামিয়া এতিম খানা নিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত পক্ষে এতিমখানাটিতে নিয়মঅনুযায়ী এতিম ও দুস্থ শিশু রয়েছে। তাদের যথানিয়মে আবাসন ব্যবস্থা ও খাবার প্রদান করা হয়। তাদের তদারকির দায়িত্বে শিক্ষক ও কর্মচারি রয়েছে। এতিমখানাটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে৷ একটি মহল সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে এহেন সংবাদ প্রচার করেছেন। আমরা এতিমখানা কতৃপক্ষ উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এতিমখানা পরিচালক,
এস. এম. বদরুজ্জামান
টোনা ইসলামিয়া এতিমখানা
কালিয়া উপজেলা, নড়াইল।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
