ঢাকাTuesday , 8 September 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও ওসি মিজানুর রহমানের বিদায় সংবর্ধনা অনুুষ্ঠিত

Link Copied!

13

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে। বদলিজনিত কারণে মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।

অনুষ্ঠানে পুলিশ সুপার জামাল আল নাসেরের চুয়াডাঙ্গায় কর্মকালীন দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার প্রশংসা করেন। পরে তাঁকে স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

জামাল আল নাসের ২০২৫ সালের ২৪ আগস্ট চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও পুলিশি সেবাসহ বিভিন্ন কার্যক্রমে তিনি ভূমিকা রাখেন।

বিদায়ী বক্তব্যে জামাল আল নাসের জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। কর্মকালীন সময়ে পাওয়া সহযোগিতা ও আন্তরিকতার কথাও তিনি স্মরণ করেন।

এদিকে একই অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানকেও বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তাঁকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ থেকে বাগেরহাট জেলা পুলিশে বদলি করা হয়েছে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।