ঢাকাThursday , 2 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

সুশৃঙ্খল পরিবেশে মৌলভীবাজারে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

Link Copied!

29
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (০২ জুলাই) সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় মোট ১১ হাজার ৩শ ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৭৪ জন উপস্থিত ছিলো এবং অনুপস্থিত ছিলো ২৫৪ জন। আলিম পরীক্ষায় ১ হাজার ১শ ৭৭ জনের মধ্যে ১ হাজার ১শব৩৫ জন অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিলো ৪২ জন। এছাড়া এইচএসসি (ভোকেশনাল/বিএমটি) পরীক্ষায় মোট ২শ ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ২শ ৭৫ জন উপস্থিত ছিলো এবং ৬ জন অনুপস্থিত ছিলো।
পরীক্ষার প্রথম দিনে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক  তৌহিদুজ্জামান পাভেল।
তিনি মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ,
মৌলভীবাজার সরকারি কলেজ এবং
মৌলভীবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, হল সুপার, ট্যাগ অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং কেন্দ্রগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় রাখা হয়েছে। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, প্রথম দিনের মতো বাকি পরীক্ষাগুলোও একইভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।