ঢাকাSunday , 5 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে  মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

Link Copied!

28
মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ জুলাই) দুপুরে শহরের  প্রেসক্লাব সম্মুখে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ গ্রহণকারীরা বলেন, একজন সম্মানিত শিক্ষিকার ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। নীলা করের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন শিক্ষিকা নীলা করের ওপর হামলার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছেন স্থানীয় সচেতন মহল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।