ঢাকাWednesday , 24 June 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালী অনুষ্ঠিত 

Link Copied!

29
ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকা। প্রিয় দল ব্রাজিলের সমর্থনে শতাধিক ভক্তগণের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ জুন) বিকাল ৪ টার  দিকে শহরের প্রেসক্লাব পয়েন্ট থেকে এই আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে অংশ গ্রহণকারীরা ব্রাজিলের পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা ব্রাজিল দলের পক্ষে নানা স্লোগান দেন এবং দলের সাফল্য কামনা করেন।
ব্রাজিল ভক্তরা জানান, বিশ্ব ফুটবলে ব্রাজিলের ঐতিহ্য, নান্দনিক খেলা এবং তারকা খেলোয়াড়দের প্রতি ভালোবাসা থেকেই তারা এই আনন্দ মিছিলের আয়োজন করেছেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, আসন্ন ম্যাচগুলোতে ব্রাজিল তাদের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।