বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক চিকিৎসাবঞ্চিত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান
বান্দরবান জেলার থানচি উপজেলার দুর্গম রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব মোকাবিলায় বলিপাড়া জোন (৩৮ বিজিবি) কর্তৃক বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অদ্য ২৩ মে ২০২৬ তারিখে পরিচালিত উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে নারী, শিশু ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক ডায়রিয়া আক্রান্ত ও চিকিৎসাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ, ওরস্যালাইন, কলেরা স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণকে ডায়রিয়া প্রতিরোধ, বিশুদ্ধ পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি অনুসরণ বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিজিবির এ মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে প্রশংসিত হয়েছে।
29

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।