ঢাকাSunday , 31 May 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে নারী শিশু সহ আটক ১০

Link Copied!

31
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রবিবার সকাল সোয়া ৫টার দিকে এদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী ও পাঁচজন শিশু রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার ভোর সোয়া ৫টার দিকে বারাদি বিজিবি ক্যাম্প সদস্যরা সীমান্তে দায়িত্ব পালন করছিলেন। এসময় বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে ১০ জনকে আটক করে বিজিবির বারাদি ক্যাম্পের সদস্যরা।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। প্রাথমিক আইনানুগ কার্যক্রম শেষে তাদের দর্শনা থানায় সোপর্দ করা হবে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলাও হবে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পারাপার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।