ঢাকাTuesday , 17 March 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় নবাগত পুলিশ সুপারের সাথে সকল ইউনিট ইনচার্জদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

61

চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে নবনিযুক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সাথে জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জদের পরিচিতি ও মতবিনিময় সভা আজ ১৭ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ দুপুর ২ টায়  পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার  পর্যায়ক্রমে উপস্থিত সকল অফিসারদের সাথে পরিচিতি, কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান। তিনি দায়িত্বগ্রহণের পর জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে সকল ইউনিট ইনচার্জদের সাথে খোলামেলা মতবিনিময় করেন।

সভায় পুলিশ সুপার  জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সড়ক ও মহাসড়কে সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট নিয়ন্ত্রণসহ আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের মূল লক্ষ্য। সেবাপ্রার্থী জনগণের সাথে আন্তরিক, মানবিক ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে। প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে কাজ করতে হবে এবং যে কোনো অপরাধ দমনে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় তিনি সকল ইউনিট ইনচার্জদের নিজ নিজ দায়িত্ব এলাকায় সার্বক্ষণিক তৎপর থেকে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।