মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী সকল বীর শহিদের প্রতি চুয়াডাঙ্গা জেলা পুলিশের গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ ২৬ মার্চ ২০২৬ তারিখ সকাল ৫টা ৫৭ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাসান চত্বরে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা'র নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নির্ধারিত আয়োজনের শুভ সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে স্বাধীনতা সংগ্রামে আত্নবলিদানকারী সকল বীর শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আরো উপস্থিত ছিলেন জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মোঃ মোস্তাফিজুর...
20
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ ২৬ মার্চ ২০২৬ তারিখ সকাল ৫টা ৫৭ মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাসান চত্বরে অবস্থিত শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা’র নেতৃত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নির্ধারিত আয়োজনের শুভ সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে স্বাধীনতা সংগ্রামে আত্নবলিদানকারী সকল বীর শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আরো উপস্থিত ছিলেন জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা; আরআই, পুলিশ লাইন্স, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।