ঢাকাMonday , 30 March 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার  কয়রাডাঙ্গা থেকে ৯ হাজার লিটার জ্বালানী তেলসহ আটক-৪

Link Copied!

49

রাতের অন্ধকারে খালাস করার সময় প্রায় ৯ হাজার লিটার পেট্রোল -অকটেন জব্দ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ সোমবার (৩০ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার খাদিমপুররের কয়রাডাঙ্গা মোড়ে এলাকাবাসী এই তেলবাহী ট্রাক্টর আটক করে। পরে আলমডাঙ্গা থানা পুলিশ তা জব্দ করেন। এর সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- তেল মজুদকারী ব্যবসায়ী আলমডাঙ্গা উপজেলা কয়রাডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে টিটন আলী (৩৭), ট্রাক চালক চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে আলী হোসেন (৫৩) গাড়ি হেলপার পীরপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে রায়হান (২৮) ও দৌলতদিয়ার এলাকার মৃত আবু হোসেনের ছেলে মোজাম হোসেন (৫০)।

আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল জানান, আজ সোমবার ভোররাতে আলমডাঙ্গার কয়রাডাঙ্গা-খাদিমপুর রাস্তায় তেলবাহী ট্যাংক লরি থেকে ড্রামে তেল ভরার সময় ৮ ব্যারেল পেট্রোল সহ একটি ট্রাক্টরের ট্রলি জব্দ করা হয়। একই সাথে ট্যাংক লরিটিও আটক করা হয়। ট্যাংক লরি ও ব্যারেলে প্রায় ৯ হাজার লিটার অকটেন- পেট্রল রয়েছে। এর সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

পুলিশ আরো জানিয়েছে, খোলা বাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে এই তেল বাইরের কোন জেলা থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।