ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সকাল ৭টা ৩০ থেকে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার, চুয়াডাঙ্গা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
ভোটকেন্দ্রসমূহ পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে এবং ভোটারগণ যেন নির্ভয়ে ও নিঃসংকোচিত্তে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্বেই প্রয়োজনীয় ব্রিফিং প্রদান করা হয়েছে এবং সেই অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ও ডিবি পুলিশের টিম কঠোর নিরাপত্তা অবস্থানে নিয়োজিত রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্ন ও স্বাধীনভাবে ভোট প্রদান নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার সকল ভোটারকে নির্ভয় ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান অব্যাহত রাখার আহ্বান জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
