ঢাকাSunday , 8 February 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

বারহাল ইউনিয়নে খেজুর গাছের পথসভা, বিজয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মাওলানা উবায়দুল্লাহ ফারুকের

Link Copied!

191
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে খেজুর গাছ প্রতীকের পক্ষে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বারহাল ইউনিয়ন বিএনপির সভাপতি বাবরুল হক তাফাদার বাবুলের সভাপতিত্বে এবং ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ফেরদৌসের সঞ্চালনায় আয়োজিত এ পথসভায় বিএনপি–জমিয়ত জোটের পক্ষে গণসংযোগ জোরদার করা হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৫ আসনে বিএনপি–জমিয়ত জোটের প্রার্থী জননেতা মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি বলেন, খেজুর গাছ প্রতীক জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। সেই অধিকার ফিরিয়ে আনতে বিএনপি–জমিয়ত জোট ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। সকল নেতাকর্মীকে ঐক্য ধরে রেখে শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল হাফিজ, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি মাহবুব, বিশিষ্ট আলেমেদ্বীন মুফতি মাসউদ আহমদ, কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব জয়নুল আবেদীন, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শরিফ উদ্দিন লস্কর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদ আহমদ, বারহাল ইউনিয়ন বিএনপির উপদেষ্টা সাখাওয়াত হোসাইন, কাজলশাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুশতাক আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি ওলি চৌধুরী, জেলা দক্ষিণ জমিয়তের সাধারণ সম্পাদক মুশতাক আহমদ চৌধুরী, মহানগর যুগ্ম সম্পাদক আহমদ সগীর, জেলা জমিয়তের সহসাধারণ সম্পাদক মাওলানা আব্দুল খালিক শাহবাগী এবং বারহাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহেদ আহমদ।
বক্তারা বলেন, বারহাল ইউনিয়নসহ পুরো জকিগঞ্জ এলাকায় খেজুর গাছের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এই সমর্থনকে বিজয়ে রূপ দিতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঘরে ঘরে পৌঁছে যাওয়ার আহ্বান জানানো হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।