ঢাকাMonday , 23 February 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা সদর থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

Link Copied!

37

 

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক
মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা  ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১২ টায়  চুয়াডাঙ্গা সদর থানা বার্ষিক পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয় জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে পেশাদারিত্বের সাথে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিচ্ছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

উক্ত সময়ে আরও উপস্থিত ছিলেন  মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল);  অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা;  মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গাসহ সদর থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।