ঢাকাTuesday , 24 February 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায়  পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান

Link Copied!

27

 

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা কর্তৃক পদ বিভাজনকৃত চুয়াডাঙ্গা জেলায় বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল হতে নায়েক পদে পদোন্নতির আদেশপ্রাপ্ত খুলনা জেলা হতে পদোন্নতি সূত্রে চুয়াডাঙ্গা জেলায় যোগদানকৃত মোঃ তরিকুল ইসলাম-কে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ বেলা ২টা ৩০ মিনিটে  পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে চুয়াডাঙ্গা জেলার সম্মানিত পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এসময় পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেন।

উক্ত র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।