ঢাকাSunday , 14 December 2025
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Link Copied!

198
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি অফিসের দপ্তর প্রধানদের উপস্থিতিতে  ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ  সকাল ১১টায়  জেলা আইন-শৃঙ্খলা কমিটি, আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ; মানব পাচার প্রতিরোধ; চোরাচালান নিরোধ সমন্বয়; সড়ক দুর্ঘটনা হতাহতদের নির্ভুল ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন; জেলা সড়ক নিরাপত্তা কমিটি; চোরাচালান নিরোধ; অনিস্পন্ন চোরাচালান মামলাসমূহ সম্পর্কে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারকরণ, নিয়মিত মনিটরিং এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উক্ত সভায়  মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গার সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিবর্গ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।