ঢাকাসোমবার , 1 জুন 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে জয় বাংলা স্লোগান মিছিলে পুলিশের ধাওয়া, আটক ৪

Link Copied!

309
সোমবার সকাল সাড়ে ৬ ঘটিকায় মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডের আল ফালাহ হাসপাতালের সামন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল শুরু করে। জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সামনে আসা মাত্রই মৌলভীবাজার মডেল থানার পুলিশ লাঠি চার্জ করলে নেতাকর্মীরা দৌঁড়ে পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন ব্যবসায়ী জানান, “মিছিলে অংশ গ্রহণকারী কয়েকজন লোক দৌঁড়ে তার দোকানে ঢুকে।
ব্যবসায়ী ছাত্রলীগ কর্মীদের জিজ্ঞাসা করলে তারা বলে ১ হাজার টাকার বিনিময়ে তারা মিছিলে এসেছে। মিছিলে অংশ গ্রহণকারী অধিকাংশ চা বাগানের শ্রমিক।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত সুমন চন্দ্র সরকার বলেন,আটককৃতদের নিয়ে পর্যালোচনা হচ্ছে।
মুঠোফোনে কয়জনকে আটক করা হয়েছে জানতে চাইলে থানায় আসেন বলে তিনি সংযোগ বিচ্ছিন করে দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।