অমর একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষার চিরন্তন প্রেরণা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২ টা ১ মিনিটে, চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।
এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সুরে আবেগঘন পরিবেশে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে শহীদ মিনার এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকে ডিএসবি ও ডিবি সদস্য, ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্য মোতায়েন, প্রবেশফটকে হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে দর্শনার্থীদের দেহ তল্লাশি ও হ্যান্ডব্যাগ পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ মিনহাজ-উল- ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; ডিআইও-১, ডিএসবি, ওসি, ডিবি, কোর্ট ইন্সপেক্টর, সদর থানার অফিসার ইনচার্জ, টিআই, চুয়াডাঙ্গাসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
