ঢাকাশনিবার , 24 অক্টোবর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত রক্ষা ও অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা সরকারের প্রধান দায়িত্ব: ডা.শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
অক্টোবর 24, 2026 8:18 অপরাহ্ন
Link Copied!

23

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেন, “ভারত থেকে যদি দেশে অবৈধ টাকা ও প্রাণঘাতী অস্ত্র প্রবেশ করে, তবে এতে সরকার থেকে লাভ কী? সীমান্ত দিয়ে এসব অবৈধ অস্ত্র ও অর্থ ঢুকলে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছাড়া আর কিছুই হয় না।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজার সার্কিট হাউজ হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

​তিনি আরও উল্লেখ করেন যে,একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বিদেশি হস্তক্ষেপ বা অনুপ্রবেশের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা মেনে নেওয়া যায় না বলে তিনি সতর্ক করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমীর বলেন,স্থানীয় নির্বাচনে দলের অংশগ্রহণের বিষয়টি সময়ের ওপর নির্ভর করছে। আমরা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি,পরিবেশ এবং জনগণের আকাঙ্ক্ষা পর্যবেক্ষণ করছি।অবস্থা ও পরিবেশ পরিস্থিতি বিবেচনা করেই যথাসময়ে দল সিদ্ধান্ত গ্রহণ করবে।

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং বৈদেশিক নীতি বিষয়ে নানা প্রশ্ন করেন। আমীরে জামায়াত সকল প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে অবাধ স্বাধীনতা ও সঠিক তথ্য প্রকাশের প্রতি জোর দেন।

এসময় উপস্থিত ছিলেন,অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল)​মো. ফখরুল ইসলাম (আমীর, সিলেট মহানগর),​ইঞ্জিনিয়ার শাহেদ আলী (আমীর, সিলেট জেলা),​ইয়ামীন আলী (সাধারণ সম্পাদক / সেক্রেটারি, সিলেট জেলা),​মাওলানা মোখলেছুর রহমান (আমীর, হবিগঞ্জ জেলা)।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে মৌলভীবাজার সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরে তিনি শহরের শিল্পকলা একাডেমিতে ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে ও রুকোন সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।