ঢাকাTuesday , 6 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়  পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার মাধবীতলা ও চারযাদবপুর এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের মাধবীতলা এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোহাম্মদ ফরাজী (৪০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হন ভ্যানচালক জহুরুল ইসলাম। নিহত মোহাম্মদ ফরাজী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের সামসুল হক ফরাজীর ছেলে।

অপরদিকে একইদিন সকাল ১১টার দিকে আলমডাঙ্গার চরযাদবপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাজমুল হক (৩২) নামের এক যুবক নিহত হন।

তিনি একটি বিড়াল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। নিহত নাজমুল হক আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়ার আইনাল হকের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের হারদী ইউনিয়ন শাখার সহসভাপতির দায়িত্বে ছিলেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, দুটি ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।