শিশু নিলয় ফাউন্ডেশন (এসএনএফ)-এর উদ্যোগে নাভারন এরিয়ায় ‘ক্ষুদ্র উদ্যোগ বিশ্লেষণ এবং ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-পরিচালক (ডিভিশন-০১) জনাব ইমামুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জোনের সহকারী পরিচালক জনাব মোঃ সামাউল হোসেন। কর্মশালাটি সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাভারন এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব এ এম মাহবুবুর রহমান।
এছাড়াও কর্মশালায় জোনাল ফিন্যান্স অফিসারসহ নাভারন এরিয়ার আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক এবং ক্রেডিট অফিসারবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ, সঠিক বিনিয়োগ বিশ্লেষণ এবং সম্ভাব্য আর্থিক ঝুঁকি মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কর্মক্ষেত্রে বিশেষ অবদান ও লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ নাভারন এরিয়া কার্যালয়ের পক্ষ থেকে উপ-পরিচালক (ডিভিশন-০১) জনাব ইমামুল হোসেন-এর মাধ্যমে ৩টি ক্যাটাগরিতে সেরা অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
