ঢাকাশনিবার , 14 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

জীবননগর প্রতিনিধি:
নভেম্বর 14, 2026 11:16 পূর্বাহ্ন
Link Copied!

126

“মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবননগরে এক বর্ণিল মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) বাদ আছর জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ডের পুরাতন তেঁতুলিয়া এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
মাদকদ্রব্য ক্রয়, বিক্রয় ও সেবন রোধে যুবসমাজকে রক্ষা করার প্রত্যয়ে পুরাতন তেঁতুলিয়া ৯নং ওয়ার্ডবাসী ও সুধীবৃন্দের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দলমত নির্বিশেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ শাহজাহান কবির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার আমির ও জামায়াত মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী মাওলানা সাজিজুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর থানা শাখার নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, জীবননগর পৌর শাখার আমির মাওলানা ফিরোজ হোসেন এবং পৌর যুব বিভাগের আমির, নতুন তেঁতুলিয়া ৯নং ওয়ার্ড আমির ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আরিফুল ইসলাম জোয়ার্দার। সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আগামী প্রজন্মকে একটি নিরাপদ ও সুন্দর সমাজ উপহার দিতে হলে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র‍্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।