ঢাকাশনিবার , 14 নভেম্বর 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মহেশপুর ৫৮ বিজিবির উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
নভেম্বর 14, 2026 12:05 অপরাহ্ন
Link Copied!

117

সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্তকেন্দ্রিক অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সীমান্ত এলাকায় অপরাধ, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানের তথ্য দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখার হোসেন, পিবিজিএম, বিজিওএম, পিএসসি। এ সময় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবীব হাসান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এবং ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক শাকিবুর রহমান উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য ও অবৈধ পণ্য পাচার, মানবপাচার এবং সীমান্তকেন্দ্রিক বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবির কার্যক্রম তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল ইফতেখার হোসেন বলেন, সীমান্ত সুরক্ষা শুধু বিজিবির একার দায়িত্ব নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সীমান্তের প্রকৃত চিত্র তুলে ধরা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের অপরাধ, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা মাদক পাচারের ঘটনা নজরে এলে দ্রুত বিজিবিকে জানাতে হবে। বিজিবি ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও তথ্য আদান-প্রদান সীমান্তের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়ক হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা সীমান্ত এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অপরাধসংক্রান্ত বিষয় তুলে ধরেন। বিজিবি কর্মকর্তারা তাদের বক্তব্য শোনেন এবং সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সীমান্ত এলাকার শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।