ঢাকারবিবার , 5 জুলাই 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে আটক ৪ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
জুলাই 5, 2026 8:54 অপরাহ্ন
Link Copied!

251

চুয়াডাঙ্গার জীবনের উপজেলার পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমেদ ( ২৮), ফারুক হোসেন (৩২) , আব্দুল জব্বার (২২) ও রাজন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) ভোরের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাজু আহমেদ উপজেলার হাসাদাহ বাজার পাড়ার সোহরাব হোসেনের ছেলে, ফারুক হোসেন বাঁকা গ্রামের সাহাবুল মন্ডলের ছেলে ,আব্দুল জব্বার একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে ও রাজন ডুমুরিয়া গ্রামের ইউনুছ মন্ডলের ছেলে ।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরের দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জীবননগর থানার ওসি সোলায়মান শেখের নেতৃত্বে পুলিশের একাধিক টিম পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বল জানান তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।