ঢাকাSunday , 5 July 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ১ হাজার ৫০ জনের মধ্যে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

Link Copied!

47

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলায় গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার বেলা ১১টায় সদর উপজেলা চত্বরে সাধারণ নারী-পুরুষের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র।

উদ্বোধনী অনুষ্ঠানে তিথি মিত্র বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নিয়ে সরকার কর্মসূচি বাস্তবায়ন করছে। এর ধারাবাহিকতায় সদর উপজেলায় তিনটি প্যাকেজের মাধ্যমে চারা বিতরণ করা হচ্ছে। প্রতিটি প্যাকেজে ফলজ, বনজ, কাঠজাতীয় ও ঔষধি গাছের চারা রয়েছে। চারার পাশাপাশি উপকারভোগীদের বাঁশের খুঁটি এবং ৩০ কেজি করে জৈব সারও দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; বরং সেগুলো যথাযথভাবে পরিচর্যা করে বড় করে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা যেন অবহেলায় নষ্ট না হয় কিংবা গরু-ছাগলের কারণে চারাগুলো বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে সদর উপজেলায় ১ হাজার ৫০ জন উপকারভোগীর মধ্যে জনপ্রতি পাঁচটি করে মোট ৫ হাজার ৭৫০টি বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেককে ২৫ কেজি জৈব সার এবং একটি করে বাঁশের খুঁটি দেওয়া হচ্ছে। জেলা পর্যায়ে এ অর্থবছরে বিভিন্ন প্রজাতির মোট ২৫ হাজার গাছের চারা বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা করিম হোসেন, পদ্মবিল্লা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, মফিজুর রহমানসহ উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বাসস।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।