ঢাকাTuesday , 31 March 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদক বিরোধী সফল অভিযান ৫৭৬ বোতল মাদকদ্রব্য ফেয়ারডিল ও একটি  প্রাইভেটকার সহ আটক-২

Link Copied!

64

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার  মোহাম্মদ রুহুল কবীর খানের  সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ)/মোঃ আশরাফুল ইসলাম, এএসআই (নিঃ)মোঃ রজিবুল হক, শ্রী রমেন কুমার সরকার ও আরিফুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ  ৩১ মার্চ ২০২৬ খ্রিঃ তারিখ ভোর ৫টা৪৫ মিনিটে জীবননগর থানাধীন হাসাদহ বাজারের সামনে পাকা রাস্তার উপর গোপনসূত্রে সংবাদ প্রাপ্ত হয়ে মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালে একটি (Alien) প্রাইভেটকার দেখে সন্দেহ হলে গতিরোধের সংকেত দিলে প্রাইভেটকার চালক গাড়ি থামিয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ আলিম হোসেন(৩৬), পিতা-কাদের হাওলাদার ২। জনি(৪০), পিতা-বাবু জমাদার, উভয় সাং-কলাগাছিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালীদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদের হেফাজত হতে (ক) সর্বমোট ৫৭৬(পাঁচশত ছিয়াত্তর)বোতল নেশা জাতীয় কথিত মাদকদ্রব্য ফেয়ারডিল (FAIRDYL),যার মূল্য অনুমান- ১৪,৪০,০০০/-(চৌদ্দ লক্ষ চল্লিশ হাজার) টাকা (খ) একটি Alien private Car,যার মূল্য অনুমান-২৫,০০,০০০/-(পচিঁশ লক্ষ) টাকা (গ) ০৪(চার)টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।