ঢাকাSaturday , 21 February 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Link Copied!

100

পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুরে অবস্থিত রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালন করা হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় স্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর একটি র‌্যালি অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে স্কুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্কুলের পরিচালক সাংবাদিক মাইনুদ্দিন আল আতিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা আব্দুল মালেক হাওলাদার, পল্লী চিকিৎসক আবুল হোসেন ফরাজী, সহকারী প্রধান শিক্ষক রুপালি রেশমা, সহকারী শিক্ষক মরিয়ম বেগম, আকলিমা নিশি ও মনিরা আক্তার।

এসময় বক্তারা ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির আত্মপরিচয় রক্ষার সংগ্রামের এক ঐতিহাসিক দিন। ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদের ন্যায় ও আদর্শের পথে দৃঢ় থাকতে শেখায়। শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব শুধুমাত্র পাঠদান নয়, বরং ইতিহাস সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম তৈরি করা।’

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। পুরো অনুষ্ঠানজুড়ে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও দেশপ্রেমের আবহ বিরাজ করে।

অনুষ্ঠানের শেষ পর্বে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতনতা সৃষ্টি, নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার এবং ভাষা শহিদদের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।