ঢাকাTuesday , 17 February 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে শিশু ধর্ষণের চেষ্টা, থানায় অভিযোগ

Link Copied!

29
রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশুর পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে শিশুটি বাড়িতে একা অবস্থান করছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে তাকে ঘরের ভেতরে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযুক্ত ব্যক্তি সোনাটিকি গ্রামের মৃত আকদছ আলীর ছেলে সৈয়দ নানখার আলী (৪০)
পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
ভুক্তভোগীর পরিবার ঘাটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।