ঢাকাশনিবার , 21 ফেব্রুয়ারি 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
ফেব্রুয়ারি 21, 2026 3:19 অপরাহ্ন
Link Copied!

450

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন-এর আয়োজনে  ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ১০টা৩০ মিনিটে ডিসি সাহিত্য মঞ্চ-এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা; প্রফেসর সিদ্দিকুর রহমান, সাবেক অধ্যক্ষ, সরকারি কলেজ, চুয়াডাঙ্গা; বীর মুক্তিযোদ্ধা জনাব আবিস উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভাষা চেতনা জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।