ঢাকাশনিবার , 21 ফেব্রুয়ারি 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খুলনা বিভাগ
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চট্টগ্রাম বিভাগ
  11. জাতীয়
  12. ঢাকা
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে সিএনজি – পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে  নিহত ৩ 

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি 21, 2026 2:34 অপরাহ্ন
Link Copied!

324
শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সড়কের ভৈরব বাজার এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড় ঘটিকার  দিকে মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরস্থ শাহপুর এলাকায় সিএনজি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ জন নিহত হন। নিহত ৩ জনের মধ্যে ২জনের পরিচয় সনাক্ত করা হয়েছে।
নিহত সিএনজি চালক কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের বাসিন্দা আলী নুর ও অপরজন মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা নিবাসী মৃত ওয়াহিদুর রহমান এর ছোট ছেলে রেহান আহমদ (২৫)। অপর আরেকজন যাত্রীর পরিচয় এখনও সনাক্ত হয়নি।
জানা যায়, শুক্রবার মধ্যরাতে মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরস্থ, শাহপুর এলাকায় পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন গুরুতর আহত অবস্থায় দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আরিফ বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহগুলো বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।