ঢাকাMonday , 19 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজার প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ ২০২৬ অনুষ্ঠিত

Link Copied!

37
আনন্দ উচ্ছাসের মধ্য দিয়ে ১৭ জানুয়ারী শনিবার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ, আজমেরু মৌলভীবাজার এ দিনব্যাপী মৌলভীবাজার প্রেসক্লাবের আনন্দ ভ্র্রমণ ২০২৬ ইং অনুষ্ঠিত হয়।
জেলা সদরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০জন সংবাদ কর্মী অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের  সভাপতি সরওয়ার আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল, সহসভাপতি শ ই সরকার জবলু,যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ,কোষাধ্যক্ষ মামুনুর রশীদ মহসীন,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন, কার্যকরী কমিটির আ: আজিজ, মো: জসীম উদ্দিন, সিনিয়র সাংবাদিক  আনোয়ারুল ইসলাম জাভেদ, মোজাহিদ আহমদ,আফরোজ আহমদ, মাসুদ আহমদ, এম এ রব,পুলক পুরকায়স্থ,সালাহ উদ্দিন ইবনে শিহাব,রোমান আহমদ,অলী আহমদ মাহিন, মো: আমীর,জুলফিকার আলী ভুট্রো,এম এ কাইযুম সুলতান,আনহার সমশাদ,হুমায়ুন রহমান বাপ্পী,মোঃ তাজুদুর রহমান,পায়েল আহমদ,মামুন আহমদ, মহসীন আহমদ প্রমুখ।
বিভিন্ন জাতের বিভিন্ন বর্ণের পাখি,মাছ,ইল্যুশন মিউজিয়াম,কিডস জোন,বার্ড লার্নিং সেন্টার সহ আরো অনেক কিছু নিয়ে বার্ড পার্কের  চমৎকার আয়োজন  সংবাদকর্মীদের মুগ্ধ করেছে।
বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ, আজমেরু মৌলভীবাজার এর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমদ চৌধুরী সংবাদকর্মীদের পার্কের বিভিন দিক ঘুরিয়ে দেখান।
আনন্দ ভ্র্রমণ ২০২৬ উপলক্ষ্যে  ঝুঁড়িতে বল নিক্ষেপ,চোখ বেঁধে হাড়ি ভাংগাও ইন আউট ক্রীড়া প্রতিযোগিতাও র‌্যাফেল ড্র পার্কের কীডস প্লে জোনে অনুষ্ঠিত হয়।  ক্রীড়া প্রতিযোগিতাও র‌্যাফেল ড্র শেষে সংবাদকর্মীদের মধ্যাহ্নভোজ
বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ মৌলভীবাজার এর রেষ্ঠুরেন্টে অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার  প্রেসক্লাবের আনন্দ ভ্র্রমণ ২০২৬ ইং এর মধ্যাহ্নভোজ শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কাকতালীয়ভাবে র‌্যাফেল ড্র এর প্রথম পুরস্কার ১৮০০ টাকা মূল্যের ইলেকট্রিক কেটলীসহ দুটি পুরস্কার লাভ করেন বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ, আজমেরু মৌলভীবাজার এর ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমদ চৌধুরী। র‌্যাফেল ড্রএর আকর্ষনীয় ১০ টি পুরস্কার ,৩টি ক্রীড়া ইভেন্টের ৯টি পুরস্কারসহ সবাইকে শান্তনা পুরস্কার দেয়া হয়। র‌্যাফেল ডসহ ৩টি ক্রীড়া ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন।

পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেফুল,যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ,সিনিয়র সাংবাদিক আফরোজ আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।