ঢাকাWednesday , 21 January 2026
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ডিবি পুলিশের মাদক বিরোধী সফল অভিযান ৮৪০ বোতল ইসকাফ সহ আটক-২

Link Copied!

55
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই (নিঃ)/মোঃ আশরাফুল ইসলাম, এএসআই (নিঃ)মোঃ রজিবুল হক, মোঃ আবু আল ইমরান সকলেই জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ আজ ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ ভোর ৬ টা ৫ মিনিট  দামুড়হুদা থানাধীন নাটুদহ ইউনিয়নের জগন্নাথপুর বাজার পাড়া মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার ও নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে একটি প্রাইভেট কার দেখে সন্দেহ হলে প্রাইভেটকারের গতিরোধের সংকেত দিলে গাড়ীর চালক সংকেত অমান্য করে পাশে থাকা ডিবির অভিযানিক টিমের ভাড়ায় ডিউটিরত মাইক্রো গাড়িকে সজোরো আঘাত করে ডিউটিরত মাইক্রো গাড়িটিকে ক্ষতিগ্রস্থ করে বের হয়ে যাওয়ার চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় প্রাইভেট কারটি আটক করে। আটককৃত প্রাইভেট কারের মধ্যে থাকা ড্রাইভার ও অন্য একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাইদুল সরদার (৩৯), পিতা- মৃত জব্বার সরদার, সাং-লক্ষীকোল, ওয়ার্ড নং-০২, ২। মোঃ শহীদুল ইসলাম (৩৫), পিতা- মোঃ কেয়াম উদ্দিন মল্লিক,সাং- বিনোদপুর, উভয় থানা ও জেলা-রাজবাড়ীদের গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে (ক) সর্বমোট ৮৪০(আটশত চল্লিশ) বোতল নেশা জাতীয় কথিত মাদকদ্রব্য ইসকাফ (ESkuf),যার মূল্য অনুমান-২৫,২০,০০০/-(পচিঁশ লক্ষ বিশ হাজার) টাকা (খ) একটি Premio Red-wine colour private Car,যার মূল্য অনুমান-২৫,০০,০০০/-(পচিঁশ বিশ হাজার) টাকা  (গ) একটি বাটন ও  একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।