ঢাকাTuesday , 9 December 2025
  1. # লিড নিউজ
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. ফিচার
  14. বিনোদন
  15. ভ্রমণ
আজকের সর্বশেষ সবখবর

মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত 

Link Copied!

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে উপজেলা প্রশাসন, দূর্নীতি দমন কমিশন ঝিনাইদহ জেলা কার্যালয় ও শ্রীপুর উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি  আয়োজনে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে বেলুন উড়িয়ে ও উপজেলা শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ।

শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর উপজেলা দূর্নীতি দমন কমিটির সাবেক সাধারণ সম্পাদক শেখ মঈদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।